রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

হাতীবান্ধা সীমান্তে দুই ভারতীয় নাগরিক ফেনসিডিলসহ আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২০৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিলুপ্ত ছিটমহল উত্তর গোতামারী সীমান্তে অবৈধ ভাবে অনুপ্রবেশ ও ভারতীয় একশত বোতল ফেনসিডিল এবল এক লিটার খোলা ফেনসিডিলসহ দুইজন ভারতীয় নাগরিক  মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ আগস্ট) সকাল ১১টায় আটক দুই ভারতীয় নাগরিককে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

এর আগে বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলার বিলুপ্ত ছিটমহল উত্তর গোতামারী এলকায় তাদের গ্রেপ্তার করেছ পুলিশ। আটককৃত হলেন, কুচবিহার জেলার শীতলখুচি উপজেলার লালারপাড় গ্রামের ইবলেছার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২০) ও একই উপজেলার পাঠানতলী গ্রামোর এনামুল মিয়ার ছেলে হাসেন আলী(২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছেন ভারতীয় দুই নাগরিক এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বিলুপ্ত ছিটমহল উত্তর গোতামারী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক জাহাঙ্গীর আলম (২০) ও হাসেন আলী (২৩) আটক করেন। এসময় তাদের কাছ থেকে ভারতীয় একশত বোতল ফেন্সিডিল ও এক লিটার খোলা ফেনসিডিল উদ্ধার করেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ও ভারতীয় ফেনসিডিল রাখার দায়ে তাদের বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit