বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে আইনশৃংখলা পরিস্থিতি ও উত্তরণের উপায় শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে যে নজির গড়লেন রাজা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে টানা সেঞ্চুরি করার মধ্য দিয়ে অনন্য নজির গড়লেন সিকান্দার রাজা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টানা দুই ম্যাচে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি করে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন রাজা। রোববার সিকান্দার রাজা যখন ব্যাটিংয়ে নামেন তখন জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৭ রান। সেই চাপ সামলে ১২৭ বলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত ১১৭ রান করেন রাজা। 

সিকান্দার রাজা এবং অধিনায়ক রাজিস চাকাভার জোড়া সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের বিপক্ষে ২৯১ রান তাড়ায় ৫ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩০৪ রানের টার্গেট তাড়ায় ১০৯ বলে ৮টি চার আর ৬টি ছক্কার সাহায্যে অপরাজিত ১৩৫ রানের ইনিংস খেলে দলকে জয় উপহার দেন সিকান্দার রাজা। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে কোনো একটি এক দিনের সিরিজে ব্যাটিং অর্ডারের পাঁচ বা তার নিচে নেমে একাধিক শতরান করলেন রাজা। দুই ম্যাচেই তিনি সেঞ্চুরি করেছেন, তাকে আউট করতে পারেননি বাংলাদেশের বোলাররা। এমন নজির বিশ্ব ক্রিকেটে আর নেই।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit