শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

চীন সীমান্তে ভারতের সামরিক মহড়ায় অংশ নেবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের বিরোধপূর্ণ সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের কম দূরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে যুক্তরাষ্ট্র। চলতি বছরের অক্টোবরে ওই মহড়া অনুষ্ঠিত হবে। ভারতীয় একজন সেনা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আউলি শহরের কাছে অক্টোবরের মাঝামাঝি সময়ে এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

আউলি শহর হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উচ্চতায় মহড়া চালাবে দিল্লি ও ওয়াশিংটন। সামরিক মহড়া প্রসঙ্গে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা আসেনি। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত আউলি। এটি ভারত ও চীনকে বিভক্ত করেছে। ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধের পর থেকে দুই দেশ এই এলাকার মালিকানা দাবি করে আসছে।

সূত্র : সিএনএন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit