শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

বিজয়নগরে এক মন গাঁজাসহ সিএনজি জব্দ, দুইজন আটক

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৫৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সিএনজি চালিত অটো রিকশা যোগে পাচারকালে ৪০ কেজি গাঁজা সহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজয়নগর থানার চৌকস পুলিশ অফিসার ওসি তদন্ত বিমল কর্মকার সহ পুলিশের একটি সাহসী টিম। শনিবার মধ্যরাতে বিজয়নগর থানার ওসি তদন্ত বিমল কর্মকার সহ পুলিশের একটি সাহসী টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজার এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন, উপজেলার জালালপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে রিপন মিয়া (২১) ও  সাতগাঁও গ্রামের আবু লালের ছেলে দুলাল (৪৫)। 

বিজয়নগর থানার ওসি তদন্ত বিমল কর্মকার মুঠোফোনে প্রতিবেদককে জানান, মাদক বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত। মাদক কারবারি ও মাদক ব্যবসায়ি যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবেনা।বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএনজি যোগে মাদক পাচারকালে দুইজনকে আটক করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit