শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা  প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৭৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা  প্রতিনিধি : দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর গত ১লা আগস্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে স্থলবন্দর থেকে আমদানিকৃত গম খালাস কার্যক্রমে। লোকসানের অজুহাতে শনিবার (০৬ আগস্ট) সকাল থেকে পণ্য পরিবহন সীমিত করে দেয় ট্রাক মালিকরা। ফলে সারাদিনে বন্দর থেকে খালাস হয় মাত্র ৪ ট্রাক গম। ট্রাক সংকটের কারণে বন্দরে পড়ে আছে অন্তত ৯০০ টন গম।

গমের আমদানিকারক প্রতিষ্ঠান টাঙ্গাইলের শারদা ট্রেডার্সের প্রতিনিধি তারাপদ দাস জানান, বাজারে গমের সংকটের কারণে চাহিদা বেড়েছে। ফলে দ্রুত গমগুলো খালাস করতে হচ্ছে। কিন্তু জ্বালানি তেলের মূল্য বাড়ায় ট্রাক মালিকরা তাদের ভাড়া বাড়ানোর দাবিতে পণ্য পরিবহন সীমিত করেছেন। বাড়তি ভাড়া না দিলে তারা পণ্য পরিবহন না করারও হুঁশিয়ারী দিয়েছেন। এ অবস্থায় বিপাকে পড়তে হচ্ছে গম খালাস নিয়ে।

ট্রাক মালিকরা জানিয়েছেন, বন্দর থেকে পণ্য পরিবহনের জন্য চট্টগ্রামে প্রতি টন পণ্যে ভাড়া ৯০০ টাকা, ঢাকায় ৬৫০ টাকা, কুমিল্লায় ৫৫০ টাকা এবং ব্রাহ্মণবাড়িয়া সদরে ৩১০ টাকা। কিন্তু এখন জ্বালানি তেলের দাম বাড়ার ফলে এ ভাড়া দিয়ে পণ্য পরিবহন করলে লোকসান গুণতে হবে।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit