বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
‘মাথা-হাত প্রায় বিচ্ছিন্ন’ পাইলটের চিকিৎসা করলেন দন্তচিকিৎসক এবার কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করল এআই এলএনজি সরবরাহে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আইফোন ১৮ প্রোর যে সমস্যা নিয়ে উদ্বেগে ব্যবহারকারীরা রাড্ডাকাণ্ডে কঠোর শাস্তি দাবি জামায়াত আমীরের মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন ৫ আগস্টের পর ‘যদু-মধু-কদু’ এসে সর্বেসর্বা হয়ে গেছে: উমামা ফাতেমা ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান হোয়াটসঅ্যাপ খুলছে না বা বারবার বন্ধ হচ্ছে? যে উপায়ে ঠিক করবেন এমপিকে পদত্যাগের নির্দেশ, সরকারের পদক্ষেপকে ‘গুড সাইন’ বললেন আসিফ মাহমুদ

রাজধানীতে পরিবহন সঙ্কট, ভোগান্তিতে কর্মজীবীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্কনিউজঃ বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। শুক্রবার রাত ১২টা পর থেকে কার্যকর হয়েছে নতুন দাম। ফলে শনিবার সকালেই দেখা গেছে এর প্রভাব। কর্মজীবীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে পরিবহনের জন্য। তবে বাস এলেও আগে থেকেই যাত্রী পূর্ণ থাকায় তাতে উঠতে পারছেন না অনেকে। কোনো গতি না দেখে পায়ে হেঁটে সামনে এগুচ্ছেন।

শনিবার সকালে রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ী, শনির আখড়া, কাজলা, বাড্ডা, রামপুরা, মালিবাগ, মগবাজার ও মহাখালীতে এই চিত্র দেখা যায়।

বাসের চালক ও সহকারীরা বলছেন, শুক্রবার রাতে হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ানোয় রাস্তায় গাড়ি নামাচ্ছেন না পরিবহন মালিকরা। তারা পরিবহন ভাড়া বাড়ানোর ব্যাপারে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন।

এদিকে ভোগান্তিতে পড়া যাত্রীরা বলছেন, পরিবহন সংশ্লিষ্টদের সাথে কোনো আলাপ না করেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে মনে হচ্ছে। সেজন্য ভাড়া বাড়ানোয় মালিকরা এভাবে পরিবহন সঙ্কট তৈরি করেছেন। এতে জনসাধারণই ভুগছেন। অথচ আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে দাম বাড়ালে হয়তো আজকের এ পরিস্থিতি তৈরি হতো না।

জ্বালানির এ দাম বাড়ানোয় শুধু গণপরিবহন খাতে নয়, পণ্যপরিবহনেও ভাড়া বাড়বে, যার প্রভাব পড়বে পণ্যের দামে। সমন্বয়হীনতার কারণে এসব ক্ষেত্রেও নজিরবিহীন সঙ্কট দেখা দিতে পারে বলে মনে করছেণ তারা।

গতকাল রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর ফলে শনিবার থেকে লিটার প্রতি ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রোল ৪৬ টাকা বাড়িয়ে ১৩০ টাকা দরে বিক্রি হবে।

কিউএনবি/বিপুল /০৬.০৮.২০২২/ দুপুর ২.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit