রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

মার্কিন ক্যাপিটলে হামলাকারীর সাত বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক মিলিশিয়া সদস্যকে গত সোমবার সাত বছরের বেশি সময়ের কারাদণ্ড দেওয়া হয়েছে। ক্যাপিটল হিলের হামলার অপরাধে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ সাজা। সব মিলিয়ে ৮৭ মাস জেলে থাকতে হবে তাকে। এর আগে ক্যাপিটল হিল কাণ্ডে পুলিশের ওপর হামলার দায়ে দুই অভিযুক্তকে ৬৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

সোমবার কারাদণ্ড পাওয়া গাই রেফিটের (৪৯) বিরুদ্ধে মার্চে ওয়াশিংটনে আগ্নেয়াস্ত্র বহন, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানো এবং আনুষ্ঠানিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়। টেক্সাসের ওয়াইলির বাসিন্দা রেফিট পেশায় তেল শিল্পের শ্রমিক। তিনি ডানপন্থী ‘টেক্সাস থ্রি পার্সেন্টারস’ মিলিশিয়ার সদস্য। তার বিরুদ্ধে নিজ কিশোর ছেলে ও মেয়েকে হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।  

ওই দুজন যাতে ক্যাপিটল হিল হামলায় তার সম্পৃক্ততা নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে মুখ না খোলেন, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন তিনি। কিন্তু রেফিটের ১৮ বছর বয়সী ছেলে সে হুমকির তোয়াক্কা না করে এফবিআইয়ের শরণাপন্ন হন এবং আদালতে বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রেফিটকে কারাদণ্ড দেন ইউএস ডিস্ট্রিক্ট বিচারক ডেবনি ফ্রিয়েডরিখ।

সূত্র : এএফপি

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit