শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

সিসিকের ২৬নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২২০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন এর উদ্যোগে ও ট্রেনিং কনসালটেন্ট অ্যান্ড হাইজিন স্পেশালিস্ট ইউকে’র জামাল আহমেদ এর অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল ২ আগস্ট মঙ্গলবার সকালে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রেনিং কনসালটেন্ট অ্যান্ড হাইজিন স্পেশালিস্ট ইউকে’র জামাল আহমেদ। বক্তব্য রাখেন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন।

ওয়ার্ড সচিব সুলতান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিরা চৌধুরী, সহকারী শিক্ষক শিল্পী মহালদার, সমাজসেবী মির্জা দুলাল আহমদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ২৬নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত মহিলাদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ট্রেনিং কনসালটেন্ট অ্যান্ড হাইজিন স্পেশালিস্ট ইউকে’র জামাল আহমেদ বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সচেতন হতে হবে। নিজে সুস্থ থেকে অন্যদেরকে সুস্থ থাকার পরামর্শ দিতে হবে। সুস্থতা সুখের মূল। তাই সুস্থ থাকতে সবাইকে সচেতন হয়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পরিষ্কর-পরিচ্ছন্ন থাকতে হবে। আপনরা অসুস্থ হয়ে সুস্থ হওয়ার চেয়ে সচেতন হওয়াটাই জরুরী। তিনি বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করলে সুন্দর ও সুখীময় জীবন গড়া সম্ভব। তিনি স্বাস্থ্য সম্মত জীবন গড়তে সবাইকে সচেতন হয়ে জীবন যাপনের আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit