শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

যে বিমানটির দিকে এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের নজর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেসক্ : বিশ্বের কোথায়, কোন দেশে, কোন বিমান যাচ্ছে বা আসছে সেটি দেখা যায় ফ্লাইটরাডার২৪ নামে একট ওয়েবসাইটে। বর্তমানে এ ওয়েবসাইটটিতে সবচেয়ে বেশি মানুষ নজর রাখছেন এসপিএআর১৯ নামে একটি বিমানের ওপর। যেটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি বিমান।

আর ধারণা করা হচ্ছে এই বিমানটিতে রয়েছেন যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি। 

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের সময় বিমানটির গতিবিধির ওপর নজর রাখছিলেন ২ লাখ ১০ হাজার মানুষ। 

ওই সময় দেখা যায় ফিলিপাইনের পাশ দিয়ে সমুদ্রের ওপর দিয়ে চলছে। আর বিমানটির গতিবিধি দেখে ধারণা করা যাচ্ছিল এটি তাইওয়ানের দিকে যাচ্ছে। 

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিমানটি মালয়েশিয়া থেকে উড়ে আসে। মঙ্গলবার সকালে মালয়েশিয়াতেই যান ন্যান্সি পেলোসি। 

বিমানটি মালয়েশিয়ার স্থানীয় সময় বিকাল ৩টা ৪০ মিনিটে কুয়ালামপুরের সুবাং বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

মালয়েশিয়া থেকে তাইওয়ানে সাধারণত দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে যায় বিমান। সময় লাগে পাঁচ ঘণ্টা। কিন্তু খুব সম্ভবত পেলোসিকে বহনকারী এ বিমানটি দক্ষিণ চীন সাগর দিয়ে না গিয়ে বোরনিও দ্বীপপুঞ্জের দিকে যায়। 

এদিকে হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। 

তাইওয়ানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে তাইওয়ানে পৌঁছাবেন পেলোসি।

সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit