রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

২৩ বছর ধরে মাথায় আটকেছিল গুলি, অতঃপর…

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : একদিন, দুইদিন নয়। এক নাগাড়ে ২৩ বছর ধরে মাথার মধ্যে বুলেট নিয়ে ঘুরছিলেন এক ব্য়ক্তি। অবশেষে অপারেশন করে সেই বুলেট বের করলেন কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স-এর বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্বস্তি ফিরেছে গোটা পরিবারে। 

যখন ওই ব্যক্তির মাথায় গুলি লেগেছিল, তখন তিনি এইচএসসি পরীক্ষার্থী। খালার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। তো মাধ্য়মিক পরীক্ষা শেষে বাড়ি ফিরে এসেছিলেন তিনি। নিজ বাসায় বসে টিভি দেখার সময় তার এক চাচাতো বড় ভাই তার বাম-কানের উপর বন্দুক ধরে ট্রিগার টিপে দিয়েছিল। এরপর মাথাতেই আটকে যায় গুলিটা।

হাসপাতালে একেবারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন কয়েকদিন। চিকিৎসকরা তো আশাই ছেড়ে দিয়েছিলেন। পরে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ওই ব্যক্তি। পরবর্তীতে প্রাথমিক স্কুলে শিক্ষকের চাকুরিও পান। বিয়েও হয়েছে। 

কিন্তু ইদানিং দেখা দেয় সমস্যা, ফের শুরু হয় খিঁচুনি। মাথাতেও হচ্ছিল যন্ত্রণা। জড়িয়ে যাচ্ছিল মুখের কথা। যে চিকিৎসক সেই সময় তাকে দেখেছিলেন সেই ভগবতীচরণ মোহান্তি তাকে ফের দেখেন। এরপরই শুরু হয় অপারেশনের পরিকল্পনা।

তৈরি হয় চিকিৎসকদের টিম। নিউরো নেভিগেশন যন্ত্রের মাধ্যমে একেবারে সফল হয় অপারেশন। চিকিৎসকদের কাছে রীতিমত চিরকৃতজ্ঞ ওই স্কুল শিক্ষক। নতুন জীবন দিয়েছেন তারা। 

আসলে সেই সময় ওই শিক্ষার্থীর মায়ের আশঙ্কা ছিল, হয়তো অপারেশন করতে গিয়ে আর ছেলেকে ফিরে পাওয়া যাবে না। কিন্তু মা যে এখন আর নেই। ২০২১ সালে মারা যান তিনি। 

তাইতো অস্ত্রোপচারে রাজি হয়ে যান ওই স্কুল শিক্ষক। চিকিৎসকরা দেখেন, ২৩ বছর আগে যে বুলেট ঢুকে গিয়েছিল মাথায়, সেটা সেখানেই গেথে রয়েছে। সফল অস্ত্রোপচারে সহজেই সেটি বের করেন চিকিৎসকরা। সূত্র- হিন্দুস্তান টাইমস।

কিউএনবি/অনিমা/০১.০৮.২০২২/দুপুর ১.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit