বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

পাকিস্তানে মহিষের চেয়েও সস্তায় মিলছে সিংহ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৪০ Time View

ডেস্কনিউজঃ পাকিস্তানে মহিষের থেকে সস্তায় মিলছে সিংহ। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, পাকিস্তানে মহিষের দাম শুরু সাড়ে তিন লক্ষ টাকা থেকে। যা ক্ষেত্রবিশেষে গিয়ে ১০ লক্ষ টাকাতেও ঠেকছে। অথচ সিংহের মালিকানা পাওয়া যাচ্ছে দেড় লক্ষ টাকা খরচ করলেই।

পাকিস্তানের একটি টিভি চ্যানেল এই তথ্য দিয়ে জানিয়েছে, লাহোরের ‘সাফারি জু’ তাদের কাছে থাকা অন্তত ১২টি আফ্রিকান সিংহ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক দিন ধরেই তহবিলে টান পড়েছে চিড়িয়াখানাটির। সেই অভাব মেটাতে ১২টি আফ্রিকান সিংহের (তিনটি সিংহীও আছে তার মধ্যে) এক একটিকে দেড় লক্ষ টাকা করে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

পাক সংবাদমাধ্যম জানিয়েছে, লাহোরের ওই চিড়িয়াখানাটি ১৪২ একর এলাকা জুড়ে বিস্তৃত। সেখানে ৪০টিরও বেশি এই আফ্রিকান সিংহ রয়েছে।

চিড়িয়াখানা সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এতগুলি সিংহের দেখভাল করা এবং তাদের খরচ সামলে উঠতে পারছেন না চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তার জন্যই বিক্রি করার সিদ্ধান্ত।

বস্তুত গোটা পাকিস্তানেই এই মুহূর্তে কিছুটা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলেছে। মাত্রাছাড়া দাম বেড়েছে জ্বালানির। দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসেরও। ওই সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, অগস্টের প্রথম সপ্তাহ থেকেই ওই সিংহগুলি কেনা যাবে লাহেৌরের চিড়িয়াখানা থেকে। পশু নিয়ে উৎসাহী দেশের নাগরিকদেরই ওই সিংহ বিক্রি করা হবে।

কিউএনবি/বিপুল/৩১.০৭.২০২২/ রাত ১০.৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit