বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

বিজয়নগরে ট্রাক-ট্রলির সংঘর্ষে নিহত ২

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৪২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় বুধবার সকাল ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত সুজাত আলীর ছেলে মিজানুর রহমান (৬০) ও চাঁদপুর জেলা সদরের জাফরাবাদ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মহিম উদ্দিন (৩৯)। তারা ট্রলিতে ছিলেন। 

খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ্র বসু জানান, সকালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit