শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বন্যার্তদের মধ্যে রূপালী ব্যাংক এর নগদ অর্থ বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৫৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে রূপালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের সুনামগঞ্জ শাখার সার্বিক ব্যবস্থাপনায় ও প্রধান কার্যালয় হতে প্রদত্ত অর্থ সোমবার (২৫ জুলাই) সকালে স্থানীয় পলাশ বাজারে প্রস্তাবিত রূপালী ব্যাংক লিমিটেড এর উপ-শাখায় ব্যাংকের বিভাগীয় কার্যালয় সিলেট এর মহাব্যবস্থাপক শিকদার ফারুক এ-আজম অসহায় দরিদ্র মানুষের মধ্যে এ অর্থ বিতরণ করেন।

এসময় ব্যাংকের সুনামগঞ্জ জোনাল অফিসের এজিএম ও জোনাল ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন, সুনামগঞ্জ শাখার এসপিও ও ব্যবস্থাপক মুহাম্মদ আব্দুর রহমান, পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ, পলাশ বাজার কমিটির সভাপতি মো. আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী ডা. আবু সিদ্দিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহা ব্যবস্থাপক শিকদার ফারুক এ-আজম তাঁর বক্তব্যে বলেন, রূপালী ব্যাংক অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। বিগত সময়ের ন্যায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে। সরকারের পাশাপাশি অসহায় দরিদ্র মানুষের কল্যানে রূপালী ব্যাংক সবসময় কাজ করে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit