শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিনিয়োগের হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ইসরাইলগামী উড়োজাহাজের সেই সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড

খোলা বাজারে ডলারের দাম বেড়ে ১০৫ টাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৬২ Time View

ডেস্কনিউজঃ খোলা বাজারে ডলার সঙ্কট বেড়েই চলেছে। ব্যবসায়িক সংগঠনগুলোর স্থিতিশীল বিনিময় হারের দাবির মধ্যে প্রতি ডলারের দাম বেড়ে ১০৫ টাকা হয়েছে।

রোববার থেকে এক টাকা বেড়ে সোমবার খোলা বাজারে এক মার্কিন ডলার বিক্রি হয়েছে ১০৫ টাকায়, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

খোলা বাজারের ব্যবসায়ীরা বলছেন, বিপুল সংখ্যক মানুষ মার্কিন ডলার কেনার জন্য ঘুরছেন। তবে এ মুহূর্তে তারা পর্যাপ্ত ফরেক্সের ব্যবস্থা করতে পারছেন না।

আনোয়ার আলী নামে খোলা বাজারের এক ডলার বিক্রেতা বলেন, সিন্ডিকেটরা ডলার ব্যবসায় সক্রিয়ভাবে জড়িত। তারা কাঙ্ক্ষিত দাম পেলেই কেবল ডলার বিক্রি করবে।

রাজধানীর মতিঝিল এলাকায় ডলার বিক্রি করা এই ব্যবসায়ী জানান, পর্যটক, ক্ষুদ্র আমদানিকারক, শিক্ষার্থী, চিকিৎসা সংশ্লিষ্ট মানুষজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খোলা বাজার থেকে ডলার ক্রয় করছেন।

দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রি ও নীতি শিথিলের পদক্ষেপ সত্ত্বেও চলতি বছরের জুন থেকে ডলার বাজার এখনো স্থিতিশীল নয়।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/২৫.০৭.২০২২/রাত ১১.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit