বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

বাংলালিংক-যমুনা ব্যাংককে সাকিবের লিগ্যাল নোটিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : চুক্তি ভঙ্গ করে ব্র্যান্ড ইমেজ ও ছবি ব্যবহার করার অভিযোগে মোবাইল অপারেটর বাংলালিংক ও বেসরকারি যমুনা ব্যাংককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ইমেজ ক্ষুণ্ন করায় এ দুই প্রতিষ্ঠানের কাছে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়েছেন সাকিব।

রোববার সাকিবের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার আশরাফুল হাদী রেজিস্ট্রি ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে বাংলালিংক ও যমুনা ব্যাংকের এটিএম বুথসহ বিভিন্ন জায়গায় জাতীয় টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষরসংবলিত ছবি প্রত্যাহার করতে হবে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র জানায়,  বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের সঙ্গে ২০১৪ সালের ২১ জানুয়ারি চুক্তি করেন সাকিব আল হাসান। তার ব্র্যান্ড ইমেজটি নিজেদের ব্যবসায়িক কাজে সীমিত ব্যবহার করে প্রতিষ্ঠানটি। ২০১৬ সালের ২০ জানুয়ারি সেই চুক্তির মেয়াদ শেষ হয়। কিন্তু এর পরও প্রতিষ্ঠানটি সাকিবের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষরসংবলিত ছবি ব্যবহার করায় এ নোটিশ দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit