সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

২০ মাসের মধ্যে ভারতের সর্বনিম্ন রিজার্ভ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেসক্ : ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে শুরু করেছে। ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান ৮০ নিচে নেমে যাওয়া থেকে রক্ষা করতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ বাড়িয়েছে। এতে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৫ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার কমে ৫৭২ বিলিয়ন ডলার হয়েছে। যা গত ২০ মাসের মধ্যে ভারতের সর্বনিম্ন রিজার্ভ। যা ২০২০ সালের ৬ নভেম্বরের পর থেকে সর্বনিম্ন। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২০২০ সালের নভেম্বরে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৫৭২ বিলিয়ন ডলার। তারপর ২০২১ সালের অক্টোবরে ৬৪২ বিলিয়ন ডলারে পৌঁছায়। বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীল রাখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বাজারে ৫০ বিলিয়ন ডলারের বেশি ডলার ছেড়েছে বলে মনে করা হয়। তার ফলে রিজার্ভ কমেছে।

 সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit