বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

বাংলাদেশের উন্নয়ন থেমে নেই পদ্মা সেতু আমাদের উন্নয়নের প্রতিক – নৌ প্রতিমন্ত্রী

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৭৮ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। ২০২০ সালে করোনা মহামারির মত একটি কঠিন সময় পার করেছি। শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারনেই দেশের উন্নয়ণ কর্মকান্ড থেমে থাকে নাই। সেই কঠিন সময় পার করেই আমরা ঘুরে দাঁড়িয়েছি। পদ্মা সেতুর মত একটি বড় মেগা প্রকল্প আমরা বাস্তবায়ন করে দেখিয়েছি। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। যারা বাংলাদেশকে শ্রিলংকা বানানোর খোয়াব দেখছেন তারা মুর্খের রাজ্যে বাস করছেন। আমরা সোয়াবিন তেলের দাম কমাতে পেরেছি। করোনার মধ্যেই শতভাগ বিদ্যূত সংযোগ দেয়া হয়েছে।

তিনি বলেন, রাশিয়ার ও ইউক্রেন যুদ্ধের কারনেই জ্বালানীর মজুদের অপ্রতুল্য হওয়ায় বিদূত্যেও সাময়িক সমস্যা হচ্ছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারনে সমগ্র পৃথিবী ঝুকির মধ্যে আছে। এই যুদ্ধ থামাতে আমেরিকাকেই এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, বিএনপি জামাতের আমলে একদিন বিদ্যূত গেলে ৩/৪ দিনেও বিদ্যুত ফিরে আসতো না। বিদ্যূতের খাম্বা তারেক জিয়া লুটে পুটে খেয়েছে। রাজনীতিতে তারা এখন দেউলিয়ায় পরিনত হয়েছে। গতকাল ২২ জুলাই শূক্রবার বিকেলে বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর উচচ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন শেষে এক বিশাল সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর অফিসের সহকারি প্রকৌশলী রহমতউল্লা আলী,১নং নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ সাহান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এটিএম মামুন, মোঃ শামিম আযাদ, সাংগঠনিক সম্পাদক সুকমল রায়, দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈমুর আলম, সাধারন সম্পাদক শাহজাহান আলী সাহিন, বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার প্রমুখ।

২০১৯ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের নির্মান কাজ শুরু করা হয়। ছবির ক্যাপশনঃ গতকাল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন শেষে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি-প্রতিনিধি।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit