বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

লালমনিরহাটে ১১৮৪টি ভূমিহীন-গৃহহীন পেলেন শেখ হাসিনার উপহার 

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১২৬ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলায় এক হাজার একশত ৮৪টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ২শতাংশ জমির কবুলিয়াতসহ ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন পরিবার গুলোকে জমিসহ গৃহ হস্তান্তরের এ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়।
জানাযায়, ৩শ ধাপের ২ পর্যায়ে সারাদেশে ২৬ হাজার ২ শত ২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২শতাংশ জমির কবুলিয়াত ও গৃহ হস্তান্তর করা হচ্ছে। এর মধ্যে লালমনিরহাট জেলায় এক হাজার একশত ৮৪টি সুবিধাভোগী ভূমিহীন-গৃহহীন পরিবার রয়েছে। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষে লালমনিরহাটে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমুখ। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় ১হাজার ১শত শত ৮৪টি ঘরের মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় ২শত ৪২টি, আদিতমারী উপজেলায় ৩শত ৫টি, কালীগঞ্জ উপজেলায় ২শত ২৫টি, হাতীবান্ধা উপজেলায় ২শত ১০টি ও পাটগ্রাম উপজেলায় ২শত ২টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২শতাংশ জমির কবুলিয়াত ও গৃহ হস্তান্তর করা হয়।

কিউএনবি/অনিমা/ ২১.০৭.২০২২/দুপুর ২.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit