রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

পুতিনের ইরান সফর নতুন সমীকরণের ইঙ্গিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ইউক্রেনে হামলা করার পর বদলে গেছে বৈশ্বিক পরিস্থিতি। এমন সময়েই মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে ইরান গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।তার সঙ্গে একই সময়ে ইরান গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগানও। যদিও অফিসিয়ালি বলা হচ্ছে সিরিয়া নিয়ে আলোচনা করতে ইরান গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। 

কিন্তু পুতিনের এই সফরের গুরুত্ব আরও গভীর। তাঁর ইরান সফরের মাত্র দুতিন দিন আগেই মধ্যপ্রাচ্য সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন তাঁর সফরে ইরানের দুই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব এবং ইসরায়েলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার এ সফরে ইরানের পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন রুখতে ইসরায়েল-যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পারমাণবিক শক্তি সঞ্চারের দোহাই দিয়ে ইরানকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে এমনিতেই কোণঠাসা করে রেখেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। তাদের আরও কোণঠাসা করার চেষ্টাই করে গেছেন বাইডেন। 

অন্যদিকে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার ওপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা। ফলে তারা এখন অর্থনৈতিকভাবে কিছুটা চাপে পড়েছে। এই অবস্থায় রাশিয়ার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে মিত্র খুঁজে পাওয়া জরুরি। আর এ ক্ষেত্রে আদর্শ বাছাই ইরান। আবার ইরানের জন্যও ভরসাস্থল হয়ে উঠতে পারে রাশিয়া। দুই দেশেরই অবস্থা প্রায় একই। এই অবস্থায় রাশিয়ার জন্য ইরানের বন্ধুত্বের কোনো বিকল্প নেই। পুতিনের বৈদেশিক নীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘খামেনির সঙ্গে পুতিনের এই সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ।’ 

নতুন বৈশ্বিক পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক কোন মাত্রায় পৌঁছাবে তা সফর শেষেই বোঝা যাবে। তবে, এই দুই দেশ যে পশ্চিমকে পাশ কাটিয়ে যাওয়ার প্রয়াস পাবে এই সফরের মাধ্যমে তা সহজেই অনুমেয়। তাছাড়া তুরস্কের প্রেসিডেন্টেরও ইরান সফরটি বেশ তাৎপর্যপূর্ণ। ইরানের সঙ্গে তুরস্কের সম্পর্ক ভালো না। আবার খারাপও না। কিন্তু এরদোগান এখন চাইছেন ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে। তার সঙ্গে ইরানে সফরসঙ্গী হয়ে গেছেন বেশ কয়েকজন মন্ত্রী এবং ব্যবসায়ী। এর মাধ্যমে মূলত ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিন দেশের নেতার এ সফরটি বিশ্ব রাজনীতিতে নতুন একটি সমীকরণের জন্ম দিতে পারে। তারা এমন কিছু পদক্ষেপ বা সিদ্ধান্ত নিতে পারেন যা চমকপ্রদও হতে পারে। 

সূত্র: রয়টার্স, বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit