শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বর্তমানে সরকার চোখে সর্ষের ফুল দেখা শুরু করেছে: ফখরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের কোনো পরিকল্পনা নেই, আছে দুর্নীতির চেষ্টা। সব জায়গায় তারা এটা করে যাচ্ছে। বর্তমানে সরকার চোখে সর্ষের ফুল দেখা শুরু করেছে। জনগণ ফুঁসে উঠছে, ফুঁসে উঠবে। তাদের পতন ত্বরান্বিত হতে শুরু করেছে। মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল। 

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা বহু আগে থেকেই বলে আসছি, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা এখন প্রমাণিত। বিদায়ী বিদায়ী সিইসি হুদা চাকরি থেকে চলে যাওয়ার পরে ওই কথাটি বলেছে। আর বর্তমান সিইসি তো গতকাল বললেন বিএনপি নির্বাচনে না আসলে তা কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হবে না। 

ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের অনির্বাচিত সরকারের উদ্দেশ্যমূলক নিস্ক্রিয়তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ। এই সরকারের আমলে একের পর এক বিভিন্ন ধর্মাবলম্বীদের, উপাসনালয়, বসতবাড়ি ও ব্যবসা কেন্দ্রে পরিকল্পিত হামলা, জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার হীন চক্রান্ত। কমিটির সদস্যরা হলেন- অনিন্দ ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, ফাহিমা নাসরীন মুন্নি, রুমিন ফারহানা ও নিপুন রায় চৌধুরী।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit