শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৫৭ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে গাছের সাথে ঝুলে থাকা শরিফুল ইসলাম (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলার হারাটী ইউনিয়নের আমবাড়ি (চিনির দিঘি) এলাকার একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত শরিফুল হারাটী ইউনিয়নের কৃষক মোহাম্মদ সালাউদ্দিনের দ্বিতীয় পুত্র। 
পুলিশ ও এলাকাবাসী জানায়, লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের আমবাড়ির (চিনিরদিঘি) একটি রাস্তা দিয়ে পথচারীরা যাওয়ার সময় তারা একটি গাছে ঝুলন্ত অবস্থায় একজনকে ঝুলে থাকতে দেখতে পায়। পরে কাছে গিয়ে তারা দেখতে পান গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে থাকা ব্যাক্তি শরিফুল। পরে পুলিশে খবর দিলে লালমনিরহাট সদর থানার ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। তবে এটি হত্যা, নাকি আত্মহত্যা, এ নিয়ে অনেক জল্পনা কল্পনা এলাকাবাসীর মধ্যে। এসময় নিহত শরিফুলের বাবার আহাজারিতে এলাকা ভারি হয়ে ওঠে।
ঘটনার পর পরই অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল ঘটনাস্থল পরিদর্শন করেন।লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল জানান,  মরদেহটি উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে আনা হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।  তারপরেও এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্ত শেষে জানা যাবে। থানায় একটি ইউইডি মামলার প্রস্তুতি চলছে।
কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit