বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
উপমহাদেশের প্রভাবশালী ১০ সুফি সাধক রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৬ প্রতারণা মামলায় সালমান খানকে আদালতে তলব কোটি টাকার মৃত্যু ভাতার লোভে সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন

যুক্তরাষ্ট্রে নোভাভ্যাক্স ভ্যাকসিন ব্যবহারের অনুমতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন সে দেশের ১৮ বা তদুর্দ্ধ ব্যক্তিদের কোভিড-১৯ এর ভ্যাকসিন নোভাভ্যাক্স ব্যবহারের অনুমতি দিয়েছে। এর ফলে মহামারি করোনা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে আরও একটি নতুন মাত্রা যোগ হলো।

আমেরিকান কোম্পানির উৎপাদিত এই ভ্যাকসিন ইতোমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে ব্যবহার হচ্ছে। কোভিড-১৯ নিয়ন্ত্রণে এনিয়ে যুক্তরাষ্ট্রে তিনটি ভ্যাকসিন ব্যবহারের অনুমতি পেল। এর আগে যুক্তরাষ্ট্রে মাত্র দু’টি ভ্যাকসিন করোনা নিয়ন্ত্রনে অনুমোদন পেয়েছিল।

যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনেস্ট্রশন’র কমিশনার রবার্ট ক্যালিফ এক বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রাপ্ত বয়স্কদের অনেকেই প্রাণঘাতি কোভিড-১৯ এর কোনো ভ্যাকসিনই গ্রহণ করেনি, তাদের জন্য জরুরি ভিত্তিতে নোভাভ্যাক্স ভ্যাাকসিনের অনুমোদন দেয়া হলো। তাছাড়া, এই ভ্যাকসিনের নিরাপত্তা, কার্যকারিতা ও উৎপাদনের গুণগতমানও পরীক্ষা-নিরীক্ষা করে প্রাপ্ত বয়স্কদের জন্য অনুমোদন দেয়া হলো।

তিনি জানান, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কয়েক হাজার কোভিড-১৯ রোগির উপর ক্লিনিক্যালি ট্রায়ালে এই ভ্যাকসিনের ৯০ শতাংশ সুফল পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ৭৭ শতাংশ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। 

কিউএনবি/অনিমা/ ১৪,০৭.২০২২/দুপুর ২.৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit