সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

‘যারা শ্রীলঙ্কার স্বপ্ন দেখছেন তারা মিসরকে নিয়েও স্বপ্ন দেখতেন’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপি নেতারা বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে বলে যে স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন মুছে যেতে বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, বাংলাদেশের অবকাঠামো ও অর্থনীতি শ্রীলঙ্কার মতো নয়, তাই বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। আর বিএনপির মন থেকে শ্রীলঙ্কার স্বপ্ন মুছে যেতেও বেশি সময় লাগবে না।

আজ বুধবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিক রুবেল হত্যার বিষয়ে জেলার সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, উন্নয়ন দেখলেই যাদের গাত্রদাহ হয় তারা বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে এমনটি বলে বেড়াচ্ছেন। যারা শ্রীলঙ্কার স্বপ্ন দেখছেন এর আগে তারা মিসরকে নিয়েও স্বপ্ন দেখেছেন।

হানিফ বলেন, সকাল-বিকাল যাদের সরকারবিরোধী মিথ্যাচার করার অভ্যাস তারা আসলে দেশের উন্নয়ন-অগ্রগতি দেখে গাত্রদাহের কারণে এসব কথা বলে যাচ্ছেন। সাংবাদিক রুবেল হত্যার মামলার বিষয়ে তিনি বলেন, সাংবাদিক রুবেল হত্যার মামলা পিবিআইতে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। দ্রুত তদন্ত শেষে এই মামলার রহস্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit