শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১৪৪ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে নাইমুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবককে মাদকসহ ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ।মঙ্গলবার (১২ জুলাই) সকালে উপজেলা চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি সীমান্ত এলাকার ৯১৩ নম্বর মেইন পিলার থেকে তাকে ধরে নিয়ে যায়। নাইমুল ইসলাম ওই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকার আসাদুল ইসলামের ছেলে।

নাম প্রকাশ না করার সর্তে এলাকাবাসীর কয়েকজন লোক জানান, নাইমুল ইসলাম দির্ঘদিন থেকে ভারতীয় বিভিন্ন প্রকার মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। ভারত থেকে মাদক নিয়ে এসে বাংলাদেশের বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করতো। আজকেও সে মাদক নিয়ে আসার জন্য ভারতে যায়। পরে ভারত থেকে মাদক নিয়ে আসার সময় ভারতীয় ৯১৩ নম্বর মেইন পিলারের নিকট থেকে ভারতের চিত্রা ক্যাম্পের ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাকে ফেন্সিডিলসহ ধরে নিয়ে যায়।তারা আরও জানান, সীমান্ত এলাকার এসব মাদক ব্যবসায়ীরা খুব বিপদজনক। তাই তাদের ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না।এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল বলেন, এখন পর্যন্ত এরকম কোন তথ্য আমাদের জানা নেই, তবে খোঁজ নিয়ে পরে জানানো যাবে।বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল আহমেদ বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক বস্তা মাদকসহ একজন বাংলাদেশি যুবককে ভারতীয় বিএসএফ ধরে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। ওই যুবক একজন  মাদক ব্যবসায়ী ছিলেন। এ বিষয়ে বিএসএফ’র সঙ্গে পরে কথা বলবেন বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit