শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতে ফিরোজায় বিএনপির সিনিয়র নেতারা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্কনিউজঃ দলীয় চেয়ারপারসনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য তার গুলশানের বাসভবন ফিরোজায় গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

রোববার (১০ জুলাই) সন্ধ্যার পর ফিরোজায় প্রবেশ করেন দলটির শীর্ষ নেতারা।

সেখানে যাওয়া অন্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. এ জেড এম জাহিদ হোসেন ও সেলিমা রহমান।

প্রতিবছর দুই ঈদের দিনে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন খালেদা জিয়া।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর দুই বছর কারাগারে থাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় হয়নি তার। এরপর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে কারামুক্ত হয়ে গুলশানের বাসায় অবস্থান করছেন খালেদা জিয়া।

২০২০ ও ২০২১ সালে বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে খালেদা জিয়ার সাথে কেউ সাক্ষাতের সুযোগ পাননি। তবে এ বছর মে মাসে ঈদুল ফিতরের দিন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন নেতা খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পান। তারই ধারাবাহিকতায় আজ ঈদুল আজহার দিন খালেদা জিয়ার বাসায় গিয়ে সিনিয়র নেতারা ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

কিউএনবি/বিপুল/১০.০৭.২০২২/ রাত ১০.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit