রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩০৫ Time View

ডেস্কনিউজঃ একমুখী গাড়ির চাপে ব্যস্ত হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়ক। শুক্রবার দুপুরের পর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গমুখী গাড়ির চাপ বেড়ে যাওয়ার কারণে প্রায় ৩০ কিলোমিটার মহাসড়ক জুড়ে এই যানজট রয়েছে।

বিকেল ৪টায় সরেজমিন দেখা যায়, বড় গাড়ি ছাড়াও ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল এমনকি গাড়ির ছাদেও মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। ঈদ উদযাপন করতে যে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন। এর ফলে নানা ভোগান্তিরও শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইল নগরজলফৈ বাইপাস পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটারেরও বেশি রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে মহাসড়কে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ। কিছু যানবাহন বিকল্প রাস্তা ব্যবহার করার কারণে এই যানজট আরো ভয়াবহ হয়েছে বলে সাধারণ যাত্রীরা মনে করছেন।

ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে সকাল ৮টার সময় রওয়ানা হয়ে বিকেল সাড়ে ৪টায় প্রায় সাড়ে আট ঘণ্টায় কালিহাতী উপজেলার এলেঙ্গা-ভুঞাপুর লিংক রোডে এসে পৌঁছেছেন লালমনিরহাটের গার্মেন্টসকর্মী রোকসানা আক্তার। বাড়ি পৌঁছাতে কতক্ষণ লাগবে এই অনিশ্চয়তায় তার চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ।

রাস্তায় পানীয় পানিসহ সব ধরনের খাবারের দাম কয়েকগুণ বেশি রাখা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন তিনি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: আতাউর রহমান বলেন, দুপুরের পর থেকে হঠাৎ করে গাড়ির চাপ বেড়ে যাওয়ার কারণে যানজট সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এবং মোড়ে মোড়ে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

নজরদারিও বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/০৮.০৭.২০২২/ রাত ১১.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit