শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

লোড শেডিং নিয়ে বিএনপি কথা বলে কোন মুখে, প্রশ্ন সেতুমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : দেশের কোথাও কোথাও এই লোড শেডিং সাময়িক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা শতভাগ বিদ্যুৎ দিয়েছেন। সেই শতভাগ বিদ্যুৎ শতভাগই থাকবে। আজ বৃহস্পতিবার (০৭ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নবগঠিত ইউনিট সভাপতি-সাধারণ সম্পাদকদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে। ইউরোপ-আমেরিকার দিকে তাকালেই বুঝতে পারবেন। এই সমস্যা শুধু বাংলাদেশে না। সমস্যা জ্বালানি সরবরাহ মূল্য। কোথাও কোথাও লোড শেডিং হয়েছে। এটা সমায়িক, জনগণকে এই লোড শেডিংয়ে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।

তিনি বিএনপি-জামাত আমলের সমালোচনা করে বলেন, বিএনপি-জামায়াত বিদ্যুৎ নিয়ে কথা বলে কোনো মুখে? তাদের কী বড় কথা বলার কিছু আছে। মনে আছে ফখরুল সাহেব আপনাদের সময় ঘণ্টায় ঘণ্টায় লোড শেডিং, দিনের পর দিন লোড শেডিং। আপনাদের লজ্জা যদি থাকতো লোড শেডিং নিয়ে কথা বলতেন না। জনগণ ভুলে যায়নি বিদ্যুৎ না দিয়ে খাম্বা দিয়েছেন, সে খাম্বায় দুর্নীতি।

কাদের বলেন, হতাশ হবেন না। শেখ হাসিনার ওপর আস্থা রাখবেন। তিনি জেগে আছেন বাংলাদেশের মানুষ যাতে ঘুমাতে পারে। শেখ হাসিনার মতো দক্ষ নেতা আর কোথায় আছে। এখন বিশ্বব্যাপী যে সংকট চলছে সেই সংকট আমাদের দেশে কতটা কমানো যায় শেখ হাসিনা সে চেষ্টা করছেন। নেতাকর্মীদের ধৈর্যধারণের আহ্বান জানাচ্ছি।

বিএনপি এখন ক্ষেপে গেছে উল্লেখ করে তিনি বলেন, এ কারণে তারা আবোল-তাবোল কথা বলছে। সামনে গভীর অন্ধকার দেখছে। তাদের সামনে এমন কিছুই নেই যেটা তারা জনগণকে দেখাবে। দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, মানুষ খুন ছাড়া তাদের কোনো অর্জন নাই।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এ সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুল রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পদক মির্জা আজম, এসএম কামাল হোসেন।  

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit