শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

এসএসসি পরীক্ষা কবে এখনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : এ বছরের এসএসসি পরীক্ষা কবে হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘বন্যায় আমাদের অনেক শিক্ষার্থীর বই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কাছে নতুন বই পৌঁছতে হবে। কী পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখন নিরূপণ চলছে। ‘

এবারের মতো এত ভয়াবহ বন্যা সিলেট অঞ্চলের মানুষ দেখেনি উল্লেখ করে তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে নিজের জীবন বাঁচানোই অনেক বড়। সেখানে বই নিয়ে আশ্রয়কেন্দ্রে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। আমরা এখন অ্যাসেস করছি কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা খবর রাখছি নিয়মিত। ‘তিনি বলেন, ‘প্রয়োজনে আমরা নতুন বই ছাপিয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেব। বন্যা শিক্ষার্থীদের মধ্যে ট্রমার সৃষ্টি করেছে। এটার জন্য অন্তত তাদের দুই সপ্তাহ সময় দিতে হবে। এসব কারণে এখনই বলা যাচ্ছে না কবে পরীক্ষা নেওয়া যাবে। ‘

সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দায়িত্বে থাকা মহাপরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit