বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আমতলীতে ভয়াবহ আগুনে পুড়ল ৯ দোকান

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৯৮ Time View

ডেস্ক নিউজ : বরগুনার আমতলী উপজেলার আমরাগাছিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আজ (বুধবার) সকাল ৯টার দিকে আমরাগাছিয়া বাজারের আল-আমিনের তেল ও পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। আগুন দ্রুত পাশের একটি চালের গুদামসহ আশপাশের দোকানে ছড়িয়ে পরে।

এতে নয়টি দোকান পুড়ে প্রাথমিকভাবে আড়াই কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত ব্যাবসায়িরা দাবি  করেন। ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স ব্যবসায়ী রাজিব হোসেন বলেন, আমার দোকানের সবকিছু পুড়ে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার লক্ষ লক্ষ টাকার কিস্তি কীভাবে দিমু!  আমার সংসার আমি কীভাবে চালামু! অপর ক্ষতিগ্রস্ত চালের দোকানদার বলেন, আমার সব পুঁজি দিয়ে আমি দোকান দিয়েছি। আমি এখন কীভাবে পরিবার পরিজন খামু, চলমু! আমার এখন কী হবে?  

ক্ষতিগ্রস্থ দোকান ও ঘর মালিকদের দাবি, আগুনে তাদের প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ গোলাম মোস্তফা মুঠোফোনে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। বরগুনা, আমতলী ও পটুয়াখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনে মোট নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ এবং কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit