মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশনের আনুষ্ঠানিক উদ্বোধন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৪৩ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে দেশের প্রথম এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একাডেমিক সেশন উদ্বোধন হয়েছে। রবিবার (৩ জুলাই) দুপুরে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একাডেমিক সেশন উদ্বোধন করেন। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্নের প্রকল্প। বিশ্ববিদ্যালয়টি এভিয়েশন আ্যান্ড অ্যারোস্পেস শিক্ষায় অত্র অঞ্চলে একটি সেন্টার অব এক্সিলেন্সে পরিণত হবে। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি এভিয়েশনে রূপান্তরের পরিকল্পনা করছে। বিশ্বব্যাপী দ্রুত বর্ধনশীল এভিয়েশন আ্যান্ড অ্যারোস্পেস সেক্টরের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি ও সরবরাহের ক্ষেত্রে বিএসএমআরএএইউ একটি কৌশলগত হাতিয়ার হিসেবে কাজ করছে। 

তিনি আরো বলেন বাংলাদেশের উত্তর অঞ্চলের এ জেলায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ফলে বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী সবার জন্য অংশগ্রহণমূলক এবং মানবসম্পদ শিক্ষানীতির বাস্তবায়ন প্রতিফলিত হয়েছে। সেই সাথে এ অঞ্চলের জনগণ বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটি সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। পরে তিনি ক্যাম্পাস পরিদর্শন  করেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় লালমনিরহাট ক্যাম্পাস থেকে আনুষ্ঠানিকভাবে একাডেমিক সেশন উদ্বোধন ও ক্যাম্পাসে ফুল গাছের  চারা রোপন করেন।

বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিমানবাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সামরিক এবং বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit