শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এমপি’র উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১১৪ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : প্রাকৃতিক দুর্যোগ আগাম অতিবৃষ্টির মধ্যেও লালমনিরহাট-০৩ (সদর) আসনের এমপি গোলাম মোহাম্মদ কাদের এর বরাদ্দকৃত  অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্প (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্প (কাবিটা) উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন হয়েছে।জানা গেছে, সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট, মহেন্দ্রনগর, হারাটি, খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা, পঞ্চগ্রাম ও বড়বাড়ীসহ ৯টি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্প (টিআর), গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা), গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্প (কাবিটা) মিলে ৯১টি প্রকল্পের অনুকুলে ২কোটি টাকা বরাদ্দ দেন গোলাম মোহাম্মদ কাদের এমপি। ওই উন্নয়ন প্রকল্পগুলোর উঁচু এলাকার কাজ সম্পন্ন হলেও নিচু এলাকার কাজ চলমান অবস্থায় আগাম অতিবৃষ্টি শুরু হয়। গ্রামীন রাস্তাগুলোর দুই পাশের জমি পানিতে তলিয়ে যায়। যে কারনে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন নিয়ে সংশয় দেখা দেয়। পরে বেশি সংখ্যক শ্রমিক কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হয়।

এদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুমের নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মশিয়ার রহমান প্রকল্পগুলোর সরেজমিন তদন্ত করে শতভাগ কাজ বুঝিয়ে নেন। পরে উপজেলা নির্বাহী অফিসার নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ কাজ বুঝিয়ে নেয়ার প্রতিবেদন দেখে প্রকল্প ফাইলে স্বাক্ষর করেন।প্রকল্প এলাকার সুবিধাভোগী জনগণ বলেন,  টিআর, কাবিখা ও কাবিটা উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে সাধারণ মানুষের জীবন মান পরিবর্তন হয়েছে। এ উন্নয়নের ধারা এমপি মহোদয় অব্যাহত রাখবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তারা জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা এবং লালমনিরহাট-০৩ সংসদীয় আসনের এমপি  গোলাম মোহাম্মদ কাদের এর দীর্ঘায়ু কামনা করেন।  সাধারন জনগণ বলেন, তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। তার আসনের উন্নয়ন প্রকল্পগুলো শতভাগ বাস্তবায়ন হচ্ছে। যা এই এলাকায় অনুকরণীয় হয়ে থাকবে।

লালমনিরহাট জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন বলেন, লালমনিরহাট-০৩ (সদর) আসনের এমপি গোলাম মোহাম্মদ কাদের এমপি মহোদয়ের বরাদ্দকৃত প্রকল্পগুলোর উঁচু এলাকার কাজ সম্পন্ন হলেও নিচু এলাকার কাজ চলমান অবস্থায় আগাম অতিবৃষ্টি শুরু হয়। গ্রামীন রাস্তাগুলোর দুই পাশের জমি পানিতে তলিয়ে যায়। পরে দল থেকে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে তাগিদ দেয়া হলে বেশি সংখ্যক শ্রমিক কাজে লাগিয়ে অন্য স্থান থেকে মাটি এনে প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়।

কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit