বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

লালমনিরহাটে ৩০০ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৭০ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ কবির হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকা থেকে একটি অটো ভ্যানের ঝুড়ির মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এসব ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর কুমার বর্মনের নেতৃত্বে ৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় একটি অটো ভ্যান থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় অটো ভ্যানটি জব্দ ও মাদক কারবারি কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হওয়ার পর দুপুরের দিকে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit