শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

প্রাণনাশের চিঠি পেলেন বলিউডের স্বরা ভাস্কর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৪০ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে যেনো বইছে উত্তেজনা। একের পর এক হুমকি, তাও আবার বড় বড় তারকাদের। এর আগেই পেয়েছিলেন জনপ্রিয় তারকা সালমান খান। আর এবার আরও এক বলি তারকাকে দেওয়া হলো খুনের হুমকি, নাম তার স্বরা ভাস্কর।

বলিউডের ফাঁড়া যেন কাটছেই না! এ বার প্রাণনাশের হুমকি পেলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে নায়িকাকে। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

মু্ম্বাইয়ের ভারসোভায় থাকেন স্বরা। দু’দিন আগে তার বাড়িতেই পৌঁছয় উড়ো চিঠি। এরপরে ভারসোভা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। 

পুলিশ সূত্রে জানা যায়, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেছেন স্বরা। হিন্দিতে লেখা ওই চিঠিতে বলা রয়েছে, ‘স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকারের অপমান সহ্য করা হবে না।’

সামাজিক এবং রাজনৈতিক মত নিয়ে বরাবরই স্পষ্টবক্তা স্বরা। ২০১৭-এ স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকারে‌র বিরুদ্ধে একটি টুইটও করেছিলেন অভিনেত্রী।

সেখানে তিনি লিখেছিলেন, “ জেল থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রিটিশ সরকারের কাছে মাথা নত করেন বীর। সুতরাং তাকে কোনও ভাবেই বীর বলা যায় না।” 

তবে ওই টুইটের বদলা নিতেই এই চিঠি কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit