সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়ার কয়লায় আগুন, অপচয় রোধে নেই কোন উদ্বেগ, লাভবান হচ্ছে গাদ ব্যবসায়ীরা  নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন এআই প্রযুক্তিতে বদলে যাবে ব্যাংকিং খাত: শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তারা লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর করেছে ইসরায়েলি সেনা, স্বীকার করলেন নেতানিয়াহু বাগবাড়ীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিরল রোগে আক্রান্ত আফগান পেসার শাপুর এখন কেমন আছেন? ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১৩ কোটি ডলার রাকসু নির্বাচনী প্রচারণায় গিয়ে মন ‘দেওয়া-নেওয়া’, প্রেম গড়ালো বিয়েতে ২১ দেশে কাজ করছে বাংলাদেশের ২৪ বাণিজ্যিক উইং

এবার বাইডেনের স্ত্রী-কন্যার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অর্থ ও জ্বালানি মন্ত্রীসহ ৬১ মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারির পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন ও মেয়ে অ্যাশলে বাইডেনসহ ২৫ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

আর এই নিষেধাজ্ঞার কারণে তারা রাশিয়ায় ভ্রমণ করতে পারবেন না।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুন) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রুশ রাজনৈতিক ও জনসাধারণের বিরুদ্ধে ক্রমাগত বিস্তৃত মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে ২৫ মার্কিন নাগরিককে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন একাধিক মার্কিন সিনেটর। তাদের মধ্যে অন্যতম হলেন- মেইন অঙ্গরাজ্যের সুসান কলিন্স, কেনটাকির মিচ ম্যাককনেল, আইওয়ার চার্লস গ্রেসলি ও নিউ ইয়র্কের সিনেটর ক্রিস্টেন গিলিব্রান্ড।

এছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় আছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক ও সাবেক সরকারি কর্মকর্তা।

সম্প্রতি যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশ রাশিয়ার স্বর্ণ আমদানি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।

চলমান ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশটির ওপর এর আগেও একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে সংঘাত এখনও চলছে।

কিউএনবি/অনিমা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit