বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম

তিশা-তৌসিফের বিয়ে নিয়ে চমকপ্রদ গল্প!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৩১৫ Time View

বিনোদন ডেস্ক : বিদেশ থেকে পড়াশোনা করে মাত্রই দেশের মাটিতে পা রাখল আসিফ। বিমানবন্দর থেকে বাবার সঙ্গে বাসার গেটে আসতেই বাজতে শুরু করল ব্যান্ড পার্টি! রীতিমতো ঘাবড়ে গেল আসিফ। তবে কি তার অজান্তেই বিয়ের পাত্রী আর আয়োজন সব ঠিক করে রেখেছে তার পরিবার! আজই বিয়ে? কিন্তু পাত্রী কে?

এমনই এক চমকপ্রদ ও বিস্ময়কর এমন গল্প লিখেছেন গীতিকবি স্নেহাশীষ ঘোষ। আর সেটি নিয়ে ঈদের নাটক ‘ওয়েডিং ডায়েরি’ নির্মাণ করলেন রাফাত মজুমদার রিংকু। 

এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা।

নির্মাতা জানান, নাটকটির শুরুটা ব্যান্ড পার্টি দিয়ে হলেও গল্পের গভীরতা অনেক। কারণ, এই গল্পের নায়ক আসিফের পাত্রী হিসেবে আছে স্বাধীনচেতা দেশপ্রেমী প্রীতি। যে কিনা এখনই বিয়ের জন্য প্রস্তুত নয় এবং করলেও দেশ ছাড়তে নারাজ। যদিও গল্পের শেষটাতে থাকছে অন্যরকম চমক আর ভেতরটাতে নানা পারিবারিক জটিলতা।

‘ওয়েডিং ডায়েরি’ প্রযোজনা করেছেন এস কে সাহেদ আলী পাপ্পু। তিনি জানান, নাটকটি আসছে কোরবানির ঈদে উন্মুক্ত হবে ইউটিউব চ্যানেলে।

কিউএনবি/অনিমা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit