শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

রাজধানীর ৫ স্থানে কলেরা টিকাদান শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ :ডায়রিয়া ও কলেরা সংক্রমণ প্রতিরোধে প্রাথমিকভাবে রাজধানীর পাঁচ স্থানে সরকারের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। মুখে খাওয়ার এই টিকা গর্ভবতী নারী ছাড়া ১ বছর বয়স হতে সব বয়সের মানুষকে দেওয়া হবে।

আজ রোববার (২৬ জুন) থেকে শুরু হয়ে আগামী ২ জুলাই (শনিবার) পর্যন্ত প্রথম ডোজের এই টিকা কর্মসূচি চলবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিকভাবে রাজধানীর পাঁচটি স্থানে দেওয়া হবে এই টিকা।

সকাল থেকে যাত্রাবাড়ী, সবুজবাগ, মিরপুর, মোহাম্মদপুর ও দক্ষিণখান এলাকার এক বছরের বেশি যেকোনো মানুষকে মুখে খাওয়ার এই টিকা দেওয়া হবে। ১৪ দিন পর এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

টিকাদান সকাল থেকে শুরু হলেও কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান হবে বিকালে। আইসিডিডিআরবির সাসাকাওয়া মিলনায়তনে অনুষ্ঠেয় ওই অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সিডিসি জানিয়েছে, ২৬ জুন থেকে ২ জুলাই ১ম ডোজ মুখে খাওয়ার কলেরা টিকাদানের ক্যাম্পেইন পরিচালিত হবে। 
২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। 

জানা গেছে, কলেরার টিকা কেনা ও টিকাদান কর্মসূচি বাস্তবায়নের আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর কর্মসূচি বাস্তবায়ন করছে আইসিডিডিআরবি।

কিউএনবি/অনিমা/২৬.০৬.২০২২খ্রিস্টাব্দ/সকাল ৯.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit