শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

নবাবগঞ্জের মিনি ট্রাকের ধাক্কায় ৬ বছরের শিশুর

এম এ সাজেদুল ইসলাম(সাগর), নবাবগঞ্জ(দিনাজপুর) ।
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৬৬ Time View

এম এ সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ, দিনাজপুর আজ সমবার দুপুর অনুমান ১৩.০০ ঘটিকায় দিনাজপুরের নবাবগঞ্জ থানাধীন ৬ নং ভাদুরিয়া ইউনিয়নের শাল্টি মুরাদপুর গ্রামস্থ সস্থ কাচা রাস্তার উপর ফাহিম বাবু নামক এক ৬ বছরের শিশু আম বহনকারী মিনির ট্রাকের ধাক্কায় নিহত হয়। নিহত ফাহিম বাবু (৬), দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন ৬ নং ভাদুরিয়া ইউনিয়নের শাল্টি মুরাদপুর গ্রামস্থ মোঃ ফরিদুল ইসলাম (৩০) এর ছেলে।

স্থানীয়ভাবে তদন্তকালে জানা যায় যে,মোঃ সৌরভ হোসেন(২৫), পিতা -মোঃজাকির হোসেন , সাং-ইমান্দীপুর ,থানা-সাভার, জেলা -ঢাকা নামক জনৈক ব্যক্তি  বর্তমান আমের মৌসুমে গত প্রায় একমাস হতে তার ভাড়ায় চালিত জ্যাক মিনি ট্রাক দিয়ে অত্র এলাকায় বিভিন্ন আম ব্যবসায়ীর আম ট্রাকে লোড করে ঢাকায় নিয়ে যায়। অদ্য ২৩/০৬/২০২২ খ্রি: সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় উক্ত জ্যাক মিনি ট্রাকটি নিয়ে এসে শাল্টি মুরাদ পুর গ্রামে মোঃ ফরিদুল ইসলাম এর বাড়ির পাশে রেখে দেয়। উক্ত ট্রাকের আশেপাশে ভিকটিম ফাহিম বাবু(৬) সহ আরো কয়েকজন ছোট ছোট বাচ্চা খেলা করছিল। একই তারিখ দুপুর অনুমান ১.০০ ঘটিকার সময় ট্রাকের চালক মোঃ সৌরভ হোসেন(২৫) আম লোড করার জন্য তার জ্যাক মিনি ট্রাকটি প্রধান সড়কে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ব্যাক গিয়ারে নেয়ার সময় পেছনে খেলায় মত্ত থাকা ফাহিম বাবু কে ধাক্কা মারে ।

এতে ফাহিম বাবুর মাথার ডান দিকে চোয়ালের উপরের অংশে আঘাত লেগে মাটিতে পড়ে গুরুতর আহত হয় এবং নাক ও মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় ফাহিম বাবুকে মূমূর্ষ অবস্থায় দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছার পূর্বে ফাহিম বাবু মৃত্যুবরণ করে। জ্যাক মিনি ট্রাকটির চালক মোঃ সৌরভ হোসেনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয় এবং মিনি ট্রাক্টরটি জব্দ করা করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit