শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বোচাগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন সেমিনার॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৫৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে সমাজ সেবা অফিস আয়োজিত দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মোতালেব পরিচালক (উপসচিব) রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনিল চন্দ্র বর্মন উপ-পরিচালক রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়, মোঃ আবু বক্কর সিদ্দিক উপ-পরিচালক দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়, মোঃ মুনির হোসেন সহকারী পরিচালক দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়, এ্যাডভোকেট জুলফিকার হোসেন, চেয়ারম্যান বোচাগঞ্জ উপজেলা, মোঃ পিয়ারুল ইসলাম উপজেলা সমাজসেবা অফিসার বোচাগঞ্জ। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রতিনিধি মোঃ শামিম আজাদ, মোছাঃ খোশমুদা রহমান, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ নুরুন্নবী চৌধুরী জামান, শাহনেওয়াজ পারভেজ সাহান, নিমাই চন্দ্র দেবশর্মা, ওয়াক্কাস আলী কাঞ্চন, মুক্তিযোদ্ধা মোঃ শামসুল আলম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর বিভিন্ন সফলতা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদর্শিতা ও মহানুভবতার কারনে দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ভাতাভোগীরা এখন সহজেই এই কর্মসূচীর সুফল পাচ্ছেন। রংপুর বিভাগ শতভাগ ভাতাভোগীর আওতায় এসেছে। আগামীতেও ভাতাভোগীদের তালিকায় আনতে তিনি স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit