শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমিতির নেতৃত্বে মনির-হারুন ফরাজী 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২৩৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : উৎসবমূখর পরিবেশের মধ্য পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘মাটিরাঙ্গা কাঠ ব্যাবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র ব্যাবস্থাপনা কমিটির নির্বিচন অনুষ্ঠিত হয়েছে। বূধবার (২২ জুন ২০২২ইং ) সকাল ১০টা থেকে মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র কার্যালয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যার দিকে ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্যাহ খান। 

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সমিতির ১১৬ জন ভোটারের মধ্যে ১১১জন ভোটার শীর্ষ এ ব্যাবসায়ী সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বর্তমান সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামকে ১৭ ভোটে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মনির হোসেন। সভাপতি পদে ৬৩ ভোট পেয়ে কাঙ্খিত জয় পেয়েছেন মো: মনির হেসেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো: রফিকুল ইসলাম পেয়েছেন ৪৬ ভোট।অন্যদিকে দুই প্রতিদ্বন্ধীকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. হারুনুর রশীদ ফরাজী। তিনি পেয়েছেন ৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আব্দুল মোনাফ পেয়েছেন ৩৭ ভোট ও মো. আমান উল্যাহ ভুইয়া পেয়েছেন ৫ ভোট।

নির্বাচনে সহ-সভাপতি পদে মো: আব্দুল ওয়াদুদ (৪৭ ভোট), কোষাধ্যক্ষ পদে মো. শাহজাহান (৮০ ভোট),  ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে মো: আব্দুর রহিম (৯৩ ভোট), মো: আব্দুল কাদের মজুমদার (৭৮ ভোট) মো: খোকন মিয়া (৬৪ ভোট), হাজী মমিনুল ইসলাম (৬২ ভোট) ও মো মমিনুল হক (৫৮ ভোট) নির্বাচিত হয়েছেন। 
মাটিরাঙ্গায় কাঠ  ব্যাবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র ব্যাবস্থাপনা কমিটির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্যাহ খান বলেন, সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠনের এ নির্বাচনকে ঘিরে দিনভর মাটিরাঙ্গায় ছিল উৎসবের আমেজ।

কিউএনবি/আয়শা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৬৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit