শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

লালপুরে প্রধান শিক্ষককের থাপ্পড়ে শিক্ষার্থী হাসপাতালে

মোঃ মাজহারুল ইসলাম  লালপুর ( নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৫০ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর ( নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের প্রধান শিক্ষক গাউছুল আজম এর থাপ্পড়ে ইসরাত জাহান নিলা নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থী আহত হয়েছে। আহত ওই শিক্ষার্থী লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বুধবার উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুলে এই ঘটনা ঘটে।  

ইশরাত জাহান নিলা উপজেলার গোপালপুর পৌরসভার শিবপুর মহল্লার আশরাফুজ্জামানের মেয়ে ও ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। আহত ওই শিক্ষার্থী জানান, প্রতি দিনের মত সকালে স্কুলে যাই, ক্লাস শুরুর দেরি থাকায় আরেক বান্ধবিকে নিয়ে বিদ্যালয়ের দোতালায় গিয়ে ল্যাব রুমের সামনে দাড়িয়ে ছিলাম। এমন সময় প্রধান শিক্ষক ডেকে পাঠান, স্যারের সামনে গেলে কিছু বুঝে উঠার আগেই আমার দুই গালে ক্রমাগত থাপ্পড় মারতে থাকে। এতে আমার কান দিয়ে রক্ত বের হতে থাকে। পরে আমাকে বসিয়ে রেখে আমার বাবা- মাকে ডেকে আনে। পরে বাবা মা আমাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসে। আমি এখন দুই কানেই কম শুনতে পাচ্ছি।

ওই শিক্ষার্থীর মা ইসমেয়ারা বেগম জানান, আমার মেয়েকে অন্যায় ভাবে মারা হয়েছে, এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গাউছুল আজমের বিরুদ্ধে মিলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন লেখলে ওই প্রধান শিক্ষক আবেদন টি জমা দিতে দেননি। তিনি ওই প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানান। এবিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গাউছুল আজম এর মুঠো ফোনে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। এবিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

কিউএনবি/আয়শা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit