সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

ইসরাইলে রাজনৈতিক অচলাবস্থা, ক্ষমতায় ফিরতে পারেন নেতানিয়াহু!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের জোট সরকার সোমবার ঘোষণা দিয়েছে, তারা আগামী সপ্তাহে পার্লামেন্ট ভেঙে দেবে। যার কারণে ভেঙে যাবে সরকার। 

আর সরকার ভেঙে গেলে গত তিন বছরের মধ্যে পঞ্চমবারের মতো দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। 

সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন নতুন করে প্রধানমন্ত্রী হতে না পারেন সেজন্য আটটি দল মিলে জোট গঠন করে। 

এই দলগুলোর মধ্যে রয়েছে ডানপন্থি, মধ্যমপন্থি এবং ইসরাইলি-ফিলিস্তিনি বা আরব দল। 

বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ মূল ব্যক্তি হিসেবে ২০২১ সালের জুন মাসে জোট গঠন করে সরকার গঠন করেন। এর মাধ্যমে শেষ হয় বেনজামিন নেতানিয়াহুর ১২ বছরের প্রধানমন্ত্রিত্ব।

কিন্তু জোট গঠন করার পরই বিভিন্ন বিষয় নিয়ে জোটে মতানৈক্য দেখা দেয়। 

তাদের জোট গঠন করার প্রধান লক্ষ্য ছিল নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো। কিন্তু তারা এক হলেও এক্যটি ধরে রাখতে পারেনি। 

সরকার ভেঙে দিলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আর এই সময়টায় চুক্তি অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন নাফতালি বেনেট আর প্রধানমন্ত্রীর দায়িত্ব গঠন করবেন ইয়াইর লাপিদ।

আর নির্বাচন হলে ফের প্রধানমন্ত্রী হতে পারেন কুখ্যাত ইহুদিপন্থি বেনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন জরিপ বলছে এ তথ্য।  

বেশ কয়েকজন রাজনৈতিক বিশেষজ্ঞ অবশ্য জানিয়েছেন, সরকার ভেঙে না দিয়ে বিকল্প আরেকটি সরকার গঠন করা যেতে পারে।

কারণ সরকার ও বিরোধীদলে থাকা ইসরাইলের ডানপন্থি দলগুলো জোট গঠন করতে চাপে পড়তে পারে। 

তাছাড়া আরেকটি সাধারণ নির্বাচন আয়োজন ও এটিতে ভোট দেওয়ার আগ্রহ সাধারণ ইসরাইলিদের নেই। 

সূত্র: আল জাজিরা  

কিউএনবি/অনিমা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit