শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আ.লীগ মিছিল করছে: রাশেদ খাঁন ‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’ হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের

১০ অত্যাধুনিক হাউইটজার কামান, ২০ সাঁজোয়া যান ধ্বংসের দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মাইকোলাইভ শহরে গত ১০ দিনে পশ্চিমা দেশগুলো থেকে সরবরাহ করা ১০টি হাউইটজার কামান এবং ২০টি সামরিক যান ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এছাড়া, ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি ট্যাংক মেরামত কারখানায় আঘাত হেনেছে রাশিয়ার ইস্কান্দার মিসাইল। 

অন্যদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগার ও জ্বালানি ডিপো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। আকাশ ও ভূমি থেকে ছোড়া উচ্চ-নির্ভুল অস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্ব দোনবাসের ক্রেমেনচুক এবং লাইসিচানস্কে অঞ্চলে অবস্থিত ওই তেল শোধনাগার ও জ্বালানি ডিপোতে হামলা চালানো হয়। ওই তেল শোধনাগার ও জ্বালানি ডিপো থেকে ইউক্রেনের সামরিক বাহিনীকে সরবরাহ করা হতো। 

এছাড়া রাশিয়ানরা ইউক্রেনের সামরিক হার্ডওয়্যারকেও লক্ষ্যবস্তু করছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়  জানিয়েছে। ]
তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। 

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit