বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
পাঠ্যবইয়ে জিয়াসহ যুক্ত হচ্ছে যেসব নেতার নাম নোবিপ্রবিতে নীল দলের সাবেক সভাপতিসহ দুই শিক্ষককে শোকজ বিশ্ববাজারে কেন কমছে স্বর্ণের দাম? ভারতীয় যুদ্ধজাহাজে ইচ্ছা করেই ধাক্কা দিয়েছে পাকিস্তানি জাহাজ? রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান শেখ হাসিনার ইসুতে অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর সেই ওসি প্রত্যাহার পুলিশের উচ্চপর্যায়ের ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন নিজের শক্তিকে চিনে নাও, পৃথিবীটাকে জয় করো: সাফা কবির ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

‘সরকার হটাতে’ দুর্বার আন্দোলনে একমত বিএনপি-এলডিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার হটানোর ‘যুগপৎ আন্দোলন’ করতে ঐক্যমত হয়েছে এলডিপি-বিএনপি। বৃহস্পতিবার বিকালে মহাখালী ডিওএইচএসের অলি আহমেদের বাসায় এলডিপির সাথে সংলাপে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক ঘণ্টার বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, আজকের এই বৈঠকে বর্তমান এই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা এবং জনগণের পার্লামেন্ট গঠন করার ব্যাপারে আমরা আন্দোলন করতে একমত হয়েছি।

তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরে যুগপতভাবে এই আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এই সংলাপ হয়। সংলাপে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছিলেন। এলডিপির ৭ সদস্যে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান অলি আহমেদ। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম, নেয়ামূল বসির, আওরঙ্গজেব বেলাল, সাকলাইন খান ও সৈয়দ মাহবুব মোর্শেদ।

বৈঠকের পর অলি আহমেদ বলেন, বর্তমান যে সরকার আছে তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে। দেশের জনগণ এক অস্বস্তিকর পরিবেশে বাস করছে। কারো জীবনের, জানমালের কোনো নিরাপত্তা নেই, মৌলিক অধিকার নেই, ন্যায় বিচার নেই। একটা মগের মুল্লুকে আমরা বসবাস করছি। এ রকম অবস্থা দেশের মানুষের জন্য কাম্য নয়। আমরা এ ধরনের লুটপাট-অর্থ পাচারের জন্য দেশ স্বাধীন করিনি। তিনি বলেন, এই অবস্থার অবসান হোক। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাতে সক্ষম হব।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে অনতিবিলম্বে উন্নত চিকিতসার জন্য বিদেশে প্রেরণের দাবিও জানান অলি আহমেদ। গত ২৪ মে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি সংলাপ শুরু করে। প্রথম দফায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির গনসংহতি আন্দোলন, সাইফুল হকের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে সংলাপ করেন। এ ছাড়া ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাপ-ভাসানী ও মুসলিম লীগের সাথেও সংলাপ শেষ করেছেন বিএনপি মহাসচিব ‍

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit