শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

গুইমারায় উৎসবমুখর  পরিবেশে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৪৮ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।চেয়ারম্যান পদে ৪জন  পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন  মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন সহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা পরিষদ নির্বাচন । বৃহস্পতিবার (১৫জুন ২০২২ইং) নির্বাচন কমিশনের সিদ্বান্ত অনুযায়ী প্রতিটি ভোট কেন্দ্রে সকাল ৭টার দিকে  ব্যালট পেপার  পাঠানো হয়েছে। তাই সকাল ৮স্হলে  সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের  সহকারী রিটানিং অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামীলীগের দলীয়  মনোনিত প্রার্থী  মেমং মারমা নৌকা প্রতিক  স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা (আনারস),স্বতন্ত্র প্রার্থী মো. আইয়ুব আলী (মোটরসাইকেল) স্বতন্ত্র প্রার্থী রুইসাঅং মারমা (দোয়াত কলম)।পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংজরী মারমা (মাইক), ফখরুল ইসলাম লিটন (তালা), মানিন্দ্র ত্রিপুরা (টিউবওয়েল) ও মো. ইখতেয়ার উদ্দিন চৌধুরী (টিয়া পাখি)।মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মিজ ঝর্না এিপুরা, (ফুটবল) ফাতেমা বেগম (কলস) উৎসব মুখর পরিবেশে সকাল থেকে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন। তবে তুলনামূলক ভাবে মহিলা ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বেলা যতই বাড়তে থাকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ততই বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্র নিরাপত্তা বলয়ের চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, উৎসব মূখর পরিবেশে শতভাগ সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে  ভোটারদের ভোট দেয়ার জন্য  সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। খাগড়াছড়ির জেলা পুলিশ সুপার মো: আব্দুল আজিজ বলেন,  সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে কঠোর ভুমিকায় রয়েছে  আইনশৃঙ্খলাবাহিনী। কয়েকটি স্তরে নিরাপত্তা  ব্যবস্থা রাখা হয়েছে।  এ নির্বাচনে ১৪টি ভোট কেন্দ্রে ৯২টি বুথে  ৩৩ হাজার ১৫৭জন ভোটার তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করবে। পুরুষ ভোটার ১৭ হাজার ৬২ জন ও নারী ভোটার ১৬ হাজার ৯৫ জন।

 

 

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit