রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’

ভারতে আসছে নতুন সশস্ত্র বাহিনী ‘অগ্নিপথ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় সরকার মঙ্গলবার নিজেদের নতুন সশস্ত্র বাহিনীর নাম প্রকাশ করেছে। নতুন বাহিনীর নাম দেওয়া হয়েছে ‘অগ্নিপথ’। কয়েকদিন ধরেই নতুন বাহিনী গঠনের কথা শোনা যাচ্ছিল। দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নতুন বাহিনীর কথা জানিয়েছিলেন দেশটির তিন বাহিনীর প্রধান।

নতুন বাহিনী ‘অগ্নিপথে’  সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর বয়সীদের নিয়োগ দেওয়া হবে। তারা মাত্র চার বছরের জন্য কাজ করার সুযোগ পাবেন। গণমাধ্যম আনন্দ বাজার জানিয়েছে, ৪৫ হাজার ভারতীয় এই প্রকল্পের অধীনে সেনাবাহিনীতে কাজের সুযোগ পাবেন। তাদের প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার রুপি বেতন এবং অন্যান্য ভাতা দেওয়া হবে। একটি চৌকস বাহিনী গঠন করার লক্ষেই শুধুমাত্র তরুণদের নিয়োগ দেওয়া হবে এবং সেটি কম সময়ের জন্য। 

তবে অন্যন্য বাহিনীর অফিসারদের যেমন শিক্ষাগত যোগ্যতা ও মেধা প্রয়োজন নতুন বাহিনী ‘অগ্নিপথে’ যোগ দিতেও সেই সমান শিক্ষা ও মেধা লাগবে। চার বছর কাজ করার পর বাহিনীর সদস্যদের ছেড়ে দেওয়া হবে।  তবে যারা চাইবে তাদের নিয়মিত বাহিনীতে যুক্ত করা হবে। গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অগ্নিপথের প্রতি ব্যাচের কমপক্ষে ২৫ ভাগ সদস্য যোগ্যতার ভিত্তিতে অন্য তিন বাহিনীতে কাজ করার সুযোগ পাবেন। 

যারা অগ্নিপথ বাহিনীতে কাজ করার সুযোগ পাবেন তাদের  ডাকা হবে অগ্নিভার নামে। তারা মরুভূমি, পাহাড়, স্থল, সমুদ্র এবং আকাশে কাজ করবেন। যারা পরবর্তীতে নিয়মিত বাহিনীতে কাজ করার সুযোগ পাবেন তারা  আরও ১৫ বছর চাকরি করতে পারবেন। তবে চার বছর মেয়াদে নিয়োগ পাওয়া এসব সেনাদের কোনো পেনশন দেওয়া হবে না। 

সূত্র: আনন্দবাজার, এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit