রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

রাত পোহালেই ভোট গ্রহন  ব্যালট পেপার যাবে প্রতি কেন্দ্রে সকালে

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৮৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : আগামীকাল বুধবার ১৫ জুন অনুষ্ঠিতব্য  খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন। প্রতীক বরাদ্দের পর থেকেই ভোর থেকে রাত পর্যন্ত প্রার্থীরা প্রচারণা শেষ করে আগামীকাল নিজেদের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। কাল ভাগ্য নির্ধারনী ভোট মঙ্গলবার (১৪ জুন) দুপুরের পর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি ভোট কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম। তবে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার।

গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের উৎসবকে নির্বিঘ্ন করতে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে তিন ইউনিয়ন নিয়ে গঠিত  গুইমারা উপজেলা। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুইমারা উপজেলার ১৪টি কেন্দ্রের ৯২টি বুথে টানা ভোট গ্রহন করা হবে। ১৪ জন প্রিজাইডিং অফিসার, ৯২ জন সহকারী প্রিজাইডিং ও ১৮৪ জন পোলিং অফিসার এ নির্বাচনে ভোটগ্রহন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ নির্বাচনে ৩৩ হাজার ১৫৭জন ভোটার তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করবে। পুরুষ ভোটার ১৭ হাজার ৬২ জন ও নারী ভোটার ১৬ হাজার ৯৫ জন। এমনটাই জানিয়েছেন গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

এ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা শেষে জয়ের জন্য মরিয়া আ.লীগ আর সুযোগের সন্ধানে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপির প্রার্থী বিহীন এবারের নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মেমং মারমাকে ভোটের ময়দানে প্রতিদ্বন্ধীতা করছেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা (আনারস), মো.আইয়ুব আলী (মোটরসাইকেল) ও রুইসাঅং মারমা (কলম)। 
এ নির্বাচনে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন কংজরী মারমা (মাইক), ফখরুল ইসলাম লিটন (তালা), মানিন্দ্র ত্রিপুরা (টিউবওয়েল) ও  মো: ইখতেয়ার উদ্দীন চৌধুরী (টিয়া পাখি)। অন্যদিকে 
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে গুইমারা উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস ঝর্না ত্রিপুরা (ফুটবল) ও  ফাতেমা বেগম (কলস) । 
গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও রাঙ্গামাটি জেলা সিনিয়র নির্বাচন অফিসার 
মোহাম্মদ শফিকুল রহমান জানান, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। তিনি বলেন, নির্বাচনকে নির্বিঘ্ন করতে প্রতি কেন্দ্রে একজন করে ১৪টি কেন্দ্রে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে নিরাপত্তায় দায়িত্ব পালন করবে ১৮জন পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য। এছাড়াও নির্বাচনী এলাকায় তিন প্লাটুন বিজিবি  ও র‍্যাব  ৬টি টীম নিরাপত্তায় কাজে নিয়োজিত থাকবে বলে জানান তিনি। 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit