মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

সমাবেশে কর্মকর্তাসহ ৩ পুলিশ সদস্যকে পেটালেন জনতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২৫৬ Time View

ডেস্কনিউজঃ নড়াইলের কালিয়ায় এক সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজনকে পিটিয়ে আহত করা হয়। সোমবার বিকালের দিকে কালিয়া উপজেলার নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের মহাজন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। মঙ্গলবার সকালে অজ্ঞাতনামা ২০০ জনের বিরুদ্ধে নড়াগাতি থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মহাজন বাজার থেকে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় মাদ্রাসাগুলোর শিক্ষার্থী, শিক্ষক, আলেম-ওলামা ও সাধারণ জনতা। বিক্ষোভে উপস্থিত জনতা হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই শীর্ষ নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জান্দালের কটূক্তির আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহবান জানান।

বিক্ষোভ মিছিলটি মহাজন বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হরিসভা মন্দির সংলগ্ন সড়ক দিয়ে দক্ষিণ দিকে বিক্ষোভ করতে চাইলে পুলিশ বাঁধা দেয়।

স্থানীয় একটি সূত্র বলছেন, এ সময় এক পুলিশ কর্মকর্তা উসকানিমূলক কথা বললে তাদের ওপর হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

আবার অপর একটি সূত্র বলছে, উত্তেজিত জনতা সড়ক সংলগ্ন স্থানীয় এক প্রভাবশালী হিন্দু সম্প্রদায়ের লোকের বাড়িতে হামলার আশঙ্কায় তাদের সেদিক দিয়ে যেতে বাঁধা দিলে এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার লাঠি-সোটার আঘাতে এসআই খাইরুল ইসলামের ডান হাত ও শরীরের বিভিন্ন স্থানে, এএসআই অলিয়ার রহমানের মাথায় ও পুলিশের সদস্য মো. সোহেল রক্তাক্ত জখম হন। আহতদের গুরুতর অবস্থায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও এর আশপাশ এলাকায় অভিযান চালিয়ে কালিয়া উপজেলার নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের চান্দেরচর গ্রামের আবুল বাসারের পুত্র তৌহিদুল ইসলামকে (২৬) আটক করে। পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।

নড়াগাতি থানার ওসি সুকান্ত কুমার সাহা বলেন, মামলা দায়ের হয়েছে। একজন আটক আছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কিউএনবি/বিপুল/১৪.০৬.২০২২/ সন্ধ্যা ৬.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit