রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’

তাইওয়ান প্রণালীকে ‘আন্তর্জাতিক জলপথ’ বলল তাইপে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান প্রণালী একটি ‘আন্তর্জাতিক জলপথ’ এবং তাইওয়ান সরকার মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে এই পথে চলাচল সমর্থন করে। মঙ্গলবার তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই কথা বলেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, চীন এই প্রণালীর ওপর সার্বভৌমত্ব অধিকার দাবি করেছে। যদিও তাইওয়ানের মন্তব্য চীনের দাবিকে প্রত্যাখান করে।

সাম্প্রতিক সময়ে মার্কিন যুদ্ধজাহাজ এবং মাঝে মাঝে ব্রিটেন এবং কানাডার জাহাজগুলি এই প্রণালী দিয়ে যাত্রা করেছে। বেইজিং এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে , ‘তাইওয়ান প্রণালীতে তাদের সার্বভৌমত্ব, সার্বভৌম অধিকার এবং আইনগত এখতিয়ার রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা  হুমকি দেওয়ার জন্য কিছু দেশ তাইওয়ান প্রণালীকে ‘আন্তর্জাতিক জলসীমা’  বলে অভিহিত করেছে যা মিথ্যা দাবি।

এরপর মঙ্গলবার তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ান ওউ বলেছেন, চীনের মন্তব্য প্রতারণাপূর্ণ। তিনি বলেন, তাইওয়ান প্রণালী আন্তর্জাতিক জলসীমা, এবং আমাদের আঞ্চলিক জলসীমার বাইরের জলসীমাও আন্তর্জাতিক আইনের ‘পূর্ণ সমুদ্রের স্বাধীনতা’ নীতির অধীন। ওউ বলেন, তার দেশ সর্বদা আন্তর্জাতিক আইন মেনে তাইওয়ান প্রণালীতে বিদেশি জাহাজের চলাচল সম্মান করে। সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit