শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ান নাগরিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২০৪ Time View

ডেস্কনিউজঃ পাবনা জেলার ঈশ্বরদীতে ইভানভ অ্যান্টন (৩৩) নামের এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।

রোববার দিনগত রাত ৮টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটির লিফটের সামনে থেকে অ্যান্টনের লাশ উদ্ধার করা হয়।

তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রোশেম নামের একটি প্রতিষ্ঠানে ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম।

এ প্রসঙ্গে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, রাত ৮টার দিকে অ্যান্টন রেস্তোরাঁ থেকে খাবার কিনে গ্রিন সিটির ২ নম্বর ভবনে ফেরার সময় লিফট হতে পড়ে যান। এসময় তিনি কয়েকবার বমি করেন। পরে খবর পেয়ে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কিউএনবি/বিপুল/১৩.০৬.২০২২/ দুপুর ১২.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit