বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

সৌদি পৌঁছেছেন আরও ৬ হাজার হজযাত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : এবছর হজ পালনের উদ্দেশ্যে শনিবার (১১ জুন) পর্যন্ত ৬ হাজার ১১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৫৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছে ৩ হাজার ১৫২ জন হজযাত্রী। 

এ ছাড়া, শনিবার পর্যন্ত ১৫টি হজ ফ্লাইট সৌদি গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৯টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৪টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত দুটি ফ্লাইট রয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit